WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ অক্টোবর: ঐতিহ্যের পথ ধরেই আরও একটি শ্যামাপুজোর প্রস্তুতি শুরু দুর্গাপুরের মুচিপাড়ার কুসুমতলায়। ৮৮তম বর্ষে পা দিতে চলেছে কুসুমতলার আমরা সবাই ক্লাবের শ্রীশ্রী শ্যামাপুজো। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা। খুঁটিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উৎসবের প্রস্তুতি শুরু করলেন উদ্যোক্তারা। এ বছরের পুজোর বিশেষ আকর্ষণ ‘চন্দ্রমুখী’ 

দীর্ঘ ৮৮ বছরের ঐতিহ্য, সাবেকিয়ানা এবং দেবী আরাধনার আবহ—এই তিনের মেলবন্ধনেই এ বার দর্শনার্থীদের মন জয়ের পরিকল্পনা করছে পুজো কমিটি। খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পুজোর ব্যানারেও ফুটে উঠেছে সাবেকি ঐতিহ্য ও শ্যামা আরাধনার আবহ।

দীর্ঘদিনের এই পুজোকে ঘিরে এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। বছরের পর বছর ধরে সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই এগিয়ে চলেছে আমরা সবাই ক্লাবের শ্যামাপুজো। এ বারও পুজো উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনের পরিকল্পনা করছেন উদ্যোক্তারা। খুঁটিপুজোর মধ্যে দিয়ে সেই প্রস্তুতির সূচনা হতেই কুসুমতলা ও মুচিপাড়া এলাকায় শ্যামাপুজোকে ঘিরে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। এখন নজর ৮৮তম বর্ষের আয়োজনের দিকে।

আরও পড়ুন: তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে চারটি পদক জয় করল দুর্গাপুরের আরাধ্যা

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)