WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ অক্টোবর: বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের গোপালপুরে এসার অয়েলের ওয়্যারহাউস গোডাউনে হঠাৎ আগুন লাগে। গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ ফাইন পলিমার ও কাঠগুঁড়ো আগুনে পুড়ে নষ্ট হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পানাগড় ও দুর্গাপুর ফায়ার স্টেশনের দমকলের ইঞ্জিন। সারারাত ধরে চলে আগুন নেভানোর কাজ। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। বাকি আগুন নেভাতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পানাগড় ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন।

পানাগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বিশ্বজিৎ মুর্মু জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে চারটি পদক জয় করল দুর্গাপুরের আরাধ্যা

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)