

দুর্গাপুর দর্পণ ডেস্ক: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-এর আপ্তসহায়ক (PA) চন্দ্রনাথ রথ। বুধবার রাতে দোহারিয়া এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গাড়ি করে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির পথ আটকায়। এরপর খুব কাছ থেকে পর পর চার রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। নিহত চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি মধ্যমগ্রামেই বসবাস করতেন। বিজেপি সূত্রে খবর, ভবানীপুর কেন্দ্রের নির্বাচনের সময় তিনি শুভেন্দু অধিকারী-র টিমের অন্যতম প্রধান সক্রিয় সদস্য ছিলেন।
.jpeg)
ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
.jpeg)