আগামী ২১ মে দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী, ৫ জেলার সঙ্গে বৈঠক

Advertisement

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আগামী ২১ মে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম- ৫ জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। শনিবার আসানসোলে জেলাশাসক পন্নমবলম এস জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করেন। জেলার উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্ম, কোন কোন প্রকল্প জরুরী তা নিয়ে আলোচনা হয়। বিধায়করা নিজের নিজের এলাকার নানা প্রকল্প জমা দেন। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুরের পানীয় জলের সমস্যা মেটাতে অজয় ও দামোদরে বুস্টিং পাম্পিং স্টেশন গড়ে তোলা, গ্রামীণ এলাকায় সরকারি বাস পরিষেবা চালু করা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

Advertisement
 (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts