রাজবাঁধে হাইড্রেন সহ রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের রাজবাঁধ পুরনো বাস স্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত ৭০০ মিটার হাইড্রেন সহ রাস্তার নির্মাণ কাজের সূচনা হল মঙ্গলবার। এদিন কাজের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দফতরের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার। রাজবাঁধ বাসস্ট্যান্ডে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির আর্থিক সহায়তায় এই রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর ফলে যেমন একদিকে এলাকায় জল জমার সমস্যা দূর হবে তেমনই ঝকঝকে রাস্তা পাবেন এলাকাবাসী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!