বিমান হানা হলে কী করতে হবে, মহড়া হল জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে নির্দেশ দিয়েছে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিমান হানার মোকাবিলা করতে কী পদক্ষেপ করতে হবে সে বিষয়ে মহড়া করার। সরকারি ভাবে সেভাবে এখনও তেমন উদ্যোগ দেখা যায়নি। তবে বিভিন্ন স্কুলে কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচী পালন করছেন পড়ুয়াদের নিয়ে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে শুক্রবার বিমান হানা হলে কী ভাবে নিজেকে রক্ষা করতে হবে, সেই সংক্রান্ত সতর্কতা সচেতনতা কর্মসূচীর আয়োজন করা হয়।

https://youtu.be/qKso3X3SZpQ

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

স্কুলের প্রধানশিক্ষক জইনুল হক নিজে বায়ুসেনার ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন পড়ুয়াদের সামনে। তিনি ছাত্র ছাত্রীদের জানান, বিমান হানা হলে সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গা থেকে ঘরের ভিতরে ঢুকে পড়তে হবে। ঘরের ভিতরেও খাট বা টেবিল জাতীয় কিছুর নিচে আশ্রয় নিতে হবে। যদি বাড়ি দূরে হয় সেক্ষেত্রে আশপাশের কোনও নীচু জায়গা যেমন গর্ত, পুকুর বা এমন কোনও জায়গায় লুকিয়ে পড়তে হবে যাতে বোমার সপ্লিন্টার গায়ে না লাগে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 

error: Content is protected !!