দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে কয়েকজনকে মারধর করা, দড়ি বেঁধে কান ধরে উঠবস করানো এবং কান ধরে রাস্তা দিয়ে হাঁটানোর অভিযোগ উঠেছিল বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিকেলে দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
অবিলম্বে গ্রেফতারের দাবিতে দুর্গাপুর থানা ঘেরাও করে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ হয়। রাতে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম দীপক দাস ও আনিস ভট্টাচার্য। পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, “কৃষিকাজের জন্য জেমুয়া এলাকার কয়েকজন গরু কিনে আনছিলেন। তখন ঘটনাটি ঘটে। ধরণের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যারা যুক্ত, সবাইকে গ্রেফতার করা হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
https://youtu.be/JuochFR9MF4
শনিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া অন্যায় হয়েছে। আমি এটা প্রথম থেকে বলেছি। পুলিশ পুলিশের কাজ করছে। কিন্তু তারপরে তৃণমূল যেভাবে রাজনীতি করতে নেমেছে, আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকব না। চারিদিকে গরু চুরি হচ্ছে। সেই গরু কোথায় যাচ্ছে, কারা সেই সব গরু পাচার করছে, এসব তদন্ত করতে হবে। তৃণমূল হিন্দু মুসলমানে বিভেদ সৃষ্টি করতে চাইছে। দুর্গাপুর শান্তিপূর্ণ জায়গা। এখানে এসব চেষ্টা করলে হিন্দুরাও প্রস্তুত আছে।” তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় উল্টে বিজেপির বিরুদ্ধেই রাজনীতি করার অভিযোগ এনেছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


