বাঁশকোপা টোল প্লাজার কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজার কাছে শনিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে নিভে গেল দু’টি তরতাজা প্রাণ। কলকাতা থেকে আসানসোলগামী ১৯ নম্বর জাতীয় সড়কে টোল প্লাজার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। আচমকা এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক ও সামনের আসনে বসে থাকা আরোহীর। পুলিশ জানিয়েছে, সামনে থাকা মৃত আরোহীর নাম গৌতম জানা (৫০)। 

https://youtu.be/l0b1XrNEbaU

প্রত্যক্ষদর্শীদের কথায়, ধাক্কার শব্দ এতটাই প্রবল ছিল যে আশপাশের মানুষ ছুটে আসেন। দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে মোট তিন জন ছিলেন। সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় চালক ও সামনের আসনের যাত্রীকে আর বাঁচানো যায়নি। গাড়ির ভিতরে আটকে পড়া তৃতীয় আরোহী গুরুতর জখম হন। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানতাই এই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারল, তা খতিয়ে দেখছে পুলিশ। এক মুহূর্তের অসতর্কতা কত বড় বিপদ ডেকে আনতে পারে, বাঁশকোপার এই দুর্ঘটনা ফের সেই কঠিন বাস্তবতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!