ডিটিপিএসে বহিরাগতদের গ্রেফতারের দাবিতে ফাঁড়িতে জোরদার বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: উচ্ছেদে বাধা দেওয়া বহিরাগতদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করল ভিলেজ কো-অর্ডিনেশন কমিটি। ডিটিপিএসের সম্প্রসারণের কাজ আটকে গেলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি কমিটির নেতাদের। https://youtu.be/cfWLhpsFYFc দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) ডিটিপিএসের (দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন) সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। জবরদখলকারীদের উচ্ছেদ করতে … Read more

জরাজীর্ণ পাম্প হাউসে থাকেন ৫৬ বছরের মঙ্গল মাড্ডি

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: তিনি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বিদবিহারের স্থায়ী বাসিন্দা। সচিত্র পরিচয়পত্র রয়েছে। কিন্তু তাঁর স্থায়ী বাসস্থান নেই। ৫৬ বছরের মঙ্গল মাড্ডি তাই থাকেন জরাজীর্ণ পাম্প ঘরে। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত। মঙ্গল জন্মেছিলেন বীরভূমের ইলামবাজারে। ছেলেবেলাতেই বিদবিহারের সুতা ডাঙায় মা-বাবার সাথে মামার বাড়িতে চলে আসেন। সেখানেই থাকতেন। আধার কার্ড, ভোটার কার্ড হয়ে যায়। … Read more

আবাসনে গভীর কুয়ো খোঁড়ার প্রতিবাদে ৫৪ ফুট রোড অবরোধ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আবাসনের কুয়ো খোড়াকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে আবাসন কর্তৃপক্ষের বচসা। পথ অবরোধ করে বিক্ষোভ। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, আবাসন কর্তৃপক্ষ প্রায় ৬০ ফুট গভীর কুয়ো খুঁড়ে ফেলায় পার্শ্ববর্তী বাড়িগুলিতে কুয়োর জল তলানিতে ঠেকেছে। ফলে জল সংকটে ভুগছেন তাঁরা। … Read more

error: Content is protected !!