শারদোৎসবের প্রাক্কালে ভূমি রক্ষা কমিটির বিশেষ কর্মসূচী
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরের মত এবারও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের শাড়ি বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ডাঃ ব্রততী বন্দোপাধ্যায়, পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক গৌতম ঘোষ সহ এলাকার বিশিষ্ট জনেরা। প্রায় ১৭৫ জন মহিলার হাতে এদিন নতুন শাড়ি তুলে দেওয়া হয় শারদীয়ার উপহার হিসাবে। … Read more