অষ্টমীর সন্ধিক্ষণে আজও কামানের গর্জনে জেগে ওঠে সামন্তযুগের ইতিহাস

লোহাগুড়িতে এখনও শোনা যায় তোপের আওয়াজ দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: একসময়ে এই গ্রামের নাম ছিল ‘লৌহ গড়’। এখন লোকের মুখে মুখে তা হয়ে গিয়েছে লোহাগুড়ি! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের জঙ্গমহলের এই গ্রামে অতীতে লৌহ কারিগররা লৌহ আকরিক গলিয়ে তৈরি করতেন তরোয়াল, বর্শা, বল্লম থেকে শুরু করে কামান পর্যন্ত। সেই সমস্ত অস্ত্র যেত রাজা রাজড়াদের কাছে। বলা … Read more

‘মরণফাঁদ’ থেকে রেহাই, ডিভিসি মোড়ে নতুন উড়ালপুল!

ইউ-টার্ন উড়ালপুলের বিকল্প দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ইউ-টার্ন উড়ালপুলে দুর্ঘটনা লেগেই থাকে। সংকীর্ণতা ও নকশাগত ত্রুটির কারণে কখনও গার্ডওয়াল ভেঙে যাওয়া, কখনও রাস্তায় ফাটল, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিকবার। সোমবার দুর্গাপুরে সাংবাদিক সম্মেলনে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রীয় সড়ক … Read more

দুর্গাপুরে কাজ হারানো গাড়ি চালকদের পুনর্বহালের দাবিতে স্মারকলিপি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঠিকাদার বদলাতেই চলে গেল কাজ। রাষ্ট্রায়ত্ত সংস্থার হয়ে ঠিকাদারের অধীনে গাড়ি চালকের কাজ করতেন ওঁরা। ৫ বছর ধরে গাড়ি চালকের কাজ করছিলেন। কিন্তু নতুন ঠিকা সংস্থা এসে তাঁদের জোর করে বসিয়ে দেয় বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ঘটনা। অবিলম্বে তাঁদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিয়েছে … Read more

error: Content is protected !!