ফিরে পাওয়া অনুষ্ঠানে ২৭ জন মোবাইল ফিরে পেলেন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: দুর্গাপুরে ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে মঙ্গলবার ২৭ জন মোবাইল ফিরে পেলেন। চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল দুর্গাপুর থানার পুলিশ। মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা।

দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে চুরি গিয়েছিল মোবাইল। তদন্তে নেমেছিল পুলিশ। তদন্তের ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় ২৭টি মোবাইল। মঙ্গলবার দুপুরে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইলগুলি।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ, ওসি দুর্গাপুর সঞ্জীব দে সহ পুলিশ আধিকারিকরা। সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ বলেন, “কারোর ছ’মাস, কারোর এক বছর আগে, কারোর আবার আরও আগে মোবাইল চুরি গিয়েছিল। তদন্তের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে মোবাইলগুলি উদ্ধার করে দুর্গাপুর থানায়।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!