দুর্গাপুরে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, ৩ মহিলা সহ ৪ জন গ্রেফতার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে গাঁজা পাচারকারী চক্রের বড়সড় ছক ভেস্তে দিল কোকওভেন থানার পুলিশ। বুধবার বিকেলে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে ৩ মহিলা সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩১ কেজি ৯২ গ্রাম গাঁজা।

পুলিশের সন্দেহজনক আচরণ নজরে আসতেই ওই চারজনকে জেরা শুরু করা হয়। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই প্যাকেটে মোড়া বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী, এসবিএসটিসি গ্যারাজ মোড়ের বাসিন্দা সন্তোষ কুমার সাউ জানান, বুধবার বিকেল প্রায় ৩টে নাগাদ বাস ঢোকার রাস্তায় হেঁটে যাওয়ার সময় তিনি পুলিশি তল্লাশি দেখতে পান। তাঁর কথায়, “পুলিশ ব্যাগ খুলতেই শুকনো পাতার মতো কিছু বেরোতে দেখি। পরে জানতে পারি সেগুলো গাঁজার প্যাকেট।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

পুলিশ জানিয়েছে, ধৃত তিন মহিলা হলেন রোজ নিলীমা টিগ্গা, সুন্দরী কুমারী ও অনিতা ধুনিয়া—তাঁদের বয়স ৩৩ বছরের মধ্যে। প্রথম দু’জন ঝাড়খণ্ডের বাসিন্দা। তৃতীয় মহিলা ওড়িশার বাসিন্দা হলেও বর্তমানে ঝাড়খণ্ডের জামশেদপুরে থাকেন। ধৃত যুবক মনীশ কুমার সিংহের বাড়িও জামশেদপুরে। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, জেরার মাধ্যমে গাঁজার উৎস, পাচারের গন্তব্য এবং এই চক্রের সঙ্গে যুক্ত আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!