
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী সন্ত্রাস-সহ একাধিক অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রাক্তন ২ নম্বর বরো চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রমাপ্রসাদ হালদার-কে। তাঁকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হলে আদালত চত্বরে উপস্থিত বিজেপি সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোর অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ ধৃত নেতার প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখাচ্ছে।

