
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আয়োজিত এই শিবিরগুলিতে সকাল থেকেই দেখা যায় ব্যাপক উৎসাহ ও দীর্ঘ অপেক্ষারত মানুষের সারি।

