
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি তথা তৃণমূল নেতা চিন্ময় মণ্ডলকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বা বিতর্কিত বিভিন্ন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা একাধিকবার সামনে এসেছে। কাঁকসার এই ঘটনাকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।
বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশই এই ধরনের প্রতিবাদ। তাদের বক্তব্য, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে মানুষের অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে।
অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতাদর্শের লড়াই বা রাজনৈতিক বিরোধিতা গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত। কোনও ব্যক্তিকে লক্ষ্য করে ডিম ছোড়া বা অপমানজনক আচরণ রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়েরই পরিচায়ক।
ডিম ছুড়ে নয়, দুর্গাপুরে তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ!

