WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা বিডিও কার্যালয়ে আয়োজিত জনকল্যাণ শিবির ঘিরে মঙ্গলবার রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। বিডিও অফিসে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌ মণ্ডল এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপি কর্মীদের একাংশ স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, ‘চোর’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁদের পদত্যাগের দাবিও তোলা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কল্যাণ সৌ মণ্ডল এবং সুজিত মুখোপাধ্যায় দ্রুত বিডিও কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন। পরে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সপ্তর্ষি মণ্ডল বলেন, “ওঁরা সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন। জনকল্যাণ শিবির চলছে, আমরা মানুষের পাশে রয়েছি। অথচ যাঁরা নির্বাচিত প্রতিনিধি, তাঁদের দেখা যাচ্ছে না। তাই সাধারণ মানুষের দাবি, যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে পদ ছেড়ে দিন।”

সিটি সেন্টারে ঝাঁটা হাতে মন্ত্রী অগ্নিমিত্রা, পরিচ্ছন্নতা নিয়ে দিলেন কড়া হুঁশিয়ারি

অন্যদিকে, পরিষেবা না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমি সবসময় মানুষকে পরিষেবা দিয়ে এসেছি। ভবিষ্যতেও দেব। কারও ব্যক্তিগত ক্ষোভ থেকে এসব বলছেন। রাজনৈতিক বিষয় নয়। মানুষ আমাদের নির্বাচিত করেছে। মানুষই শেষ কথা বলবে।”