WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্য বাজেটে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের জন্য একাধিক গুরুত্বপূর্ণ শিল্প ও পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, দুর্গাপুরে একটি সেমিকন্ডাক্টর ইউনিট গড়ে তোলা হবে এবং কেন্দ্রীয় প্রকল্পের আওতায় একটি ‘ইন্ডাস্ট্রিয়াল নোড’ স্থাপন করা হবে। শিল্পে বিনিয়োগ বাড়াতে নতুন ইনসেনটিভ প্রকল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও রাখা হয়েছে। পাশাপাশি, বড় বিনিয়োগের ক্ষেত্রে এক-জানালা ব্যবস্থার মাধ্যমে দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, আসানসোল-দুর্গাপুরের মধ্যে মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো-ইকোনমিক স্টাডি করার ঘোষণা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বাসিন্দা ও শিল্পমহল। শিল্পোদ্যোগীদের মতে, সেমিকন্ডাক্টর শিল্প, ইন্ডাস্ট্রিয়াল নোড এবং উন্নত গণপরিবহণ ব্যবস্থা দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

আন্তর্জাতিক যোগ দিবসে অনন্য ছবি BCREC ক্যাম্পাসে