
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক বিজেপি নেত্রী ৫০ হাজার টাকা নিয়েছিলেন। দুই মাস পরেও চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে গিয়ে জুটল বেধড়ক মার। এমনই অভিযোগ তুলেছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের এক বিজেপি কর্মী।
দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি
দুর্গাপুরে অটোচালকদের সতর্ক করল ট্রাফিক পুলিশ, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা
অন্যদিকে, বিজেপি নেতা সুমন্ত মণ্ডল দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও সাংগঠনিক সম্পর্ক নেই। তাঁর বক্তব্য, এটি ব্যক্তিগত স্তরের ঘটনা। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রকৃত বিজেপি কর্মীরা কেউ এসব করবেন না। ভোটের ফল প্রকাশের পরে দলে এসেছেন, তাঁরাই এসবে যুক্ত। তিনি বলেন, “পুলিশ পুলিশের কাজ করুক। তদন্ত করে আসল সত্য সামনে এনে আইনানুগ ব্যবস্থা নিক।” পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

