WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৯, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে স্বাধীনতা দিবসের রাতে বেআইনি মদের কারবারের বিরুদ্ধে অভিযান চালান বিজেপি কর্মীরা। ৩টি বেআইনি মদের দোকান বন্ধ করা হয়। উদ্ধার করা হয় প্রায় ২৫টি বাংলা ও বিদেশি মদের বোতল। অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ উদ্ধার হওয়া মদের বোতলগুলি বাজেয়াপ্ত করে। বিজেপির বক্তব্য, কোনও বেআইনি মদের দোকান চলতে দেওয়া হবে না। দলের তরফে ধারাবাহিক ভাবে অভিযান হবে এবং এভাবেই অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। 

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)