WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বর: আবাসনের মিটার রুমে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সগরভাঙ্গার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে। মিটার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। বাসিন্দাদের অভিযোগ, আবাসনের বৈদ্যুতিক পরিকাঠামো যথাযথ নয়। প্রোমোটারের তরফে তুলনামূলক কম দামি ও কম শক্তির কেবল ব্যবহার করার কারণেই এই ধরনের সমস্যা তৈরি হয়েছে বলে তাঁদের দাবি।

দমকলের এক আধিকারিক জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে পরিস্থিতি আরও বড় আকার নিতে পারত। ঘটনার পর আবাসনের বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে