ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য ছাত্র সপ্তাহ শুরু হল নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের লেবারহাট সংলগ্ন নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে (উচ্চ মাধ্যমিক) শুক্রবার থেকে শুরু হল ছাত্র সপ্তাহ (Students’ Week) উদযাপন। স্কুল শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ পালন করা হয়। সেই নির্দেশিকা মেনে স্কুলে বিভিন্ন শিক্ষামূলক ও সহ-পাঠক্রমিক কার্যক্রমের আয়োজন করা হয়ে থাকে।

ছাত্র সপ্তাহের প্রথম দিন স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়। প্রতিটি শ্রেণির প্রতিটি বিভাগের সেরা ১০ জন মেধাবী ছাত্রছাত্রী উপস্থিত ছিল। প্রতিটি শ্রেণির প্রথম তিনজন কৃতী শিক্ষার্থীকে ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়। পাশাপাশি সকল ছাত্রছাত্রীর মধ্যে খাতা ও বই বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমার সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) তপন কুমার বড়ুই। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

প্রধান অতিথি আবুল কালাম আজাদ ইসলাম বিদ্যালয়ের পরিকাঠামো ও গুণগত শিক্ষার ভূয়সী প্রশংসা করেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করে শোনান এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। তপন কুমার বড়ুই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং জীবনে সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও আত্মবিশ্বাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

স্কুলের প্রধান শিক্ষক ড. কালিমুল হক তাঁর বক্তব্যে বলেন, সর্বদা ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে স্কুল। ছাত্র সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সকল ছাত্রছাত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, ছাত্র সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সচেতনতা কর্মসূচি ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হবে সপ্তাহ জুড়ে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!