একসঙ্গে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের এমএএমসি শান্তিময়ী কালীমন্দিরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি হয়েছে একটি শেড ও শৌচালয়। রবিরার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। খুশি স্থানীয়রা। এলাকাবাসী গোপাল চন্দ্র বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কমিউনিটি শৌচালয় এবং একটি শেডের। আমাদের দাবি পূরণ করায় আমরা খুশি।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এদিন এমএএমসি ভিকে নগর এলাকায় একটি রান্নাঘর ও শৌচালয়ের উদ্বোধন করা হয়। ২১ নম্বর ওয়ার্ডের সারদাপল্লীতে কমিউনিটি শেডের উদ্বোধন করা হয়। বিধাননগরে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন ক্যাম্পাসে ৫ টি হাই মাস্ট আলোর শিলান্যাস করা হয়। রাসবিহারী বসু সরণীর সংস্কার কাজেরও শিলান্যাস করা হয় এদিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!