দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কম খরচে সাঁতার শেখার সুযোগ দিতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সুইমিং পুল গড়ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। আর্থিক সহযোগিতা করছেন দুর্গাপুরের দু’টি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে শনিবার থেকে শুরু হল সুইমিংপুল নির্মাণের কাজ। জেসিবির উপর চেপে কাজের সূচনা করলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুরের মুকুটে একের পর এক পালক যোগ হচ্ছে। শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন সেজে উঠছে।”
https://youtu.be/D4NySolUiWw
মন্ত্রী আরও জানান, সুইমিংপুল গড়ে ওঠার পরে এখানে সাঁতার প্রতিযোগিতা হবে। কর্মসংস্থান হবে।” এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত বলেন, “দুর্গাপুরে দুটি কারখানা কর্তৃপক্ষ এই সুইমিং পুলটি উপহার দিচ্ছেন। রক্ষণাবেক্ষণ করবে এডিডিএ। সুইমিং পুল ছাড়াও টেনিস মাঠ করা হবে এখানে। আলো দিয়ে সাজানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


