ভোটার তালিকা প্রকাশের আগে দুর্গাপুরে সর্বদলীয় বৈঠক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের তালিকা প্রকাশ ও সংশোধনের ধাপগুলি বিস্তারিতভাবে জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়, বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত এবং সিপিএম জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু প্রমুখ।

মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান, শনিবার সকাল ১১টার মধ্যে সমস্ত বুথে ভোটার তালিকার কপি টাঙিয়ে দেওয়া হবে, যাতে সাধারণ ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারেন। জেলাস্তরে রাজনৈতিক দলগুলির হাতেও তালিকার কপি তুলে দেওয়া হবে। তিনি আরও জানান, ভোটাররা ‘ভোটার হেল্পলাইন’ অ্যাপ এবং ভারত নির্বাচন কমিশন-এর ইলেক্টোরাল সার্চ পোর্টালের মাধ্যমে অনলাইনেও নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন।

(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

রাজনৈতিক দলগুলির দাবি, দুর্গাপুর পূর্বে প্রায় ১১ হাজার এবং দুর্গাপুর পশ্চিমে প্রায় ১০ হাজার ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এই প্রসঙ্গে মহকুমাশাসক বলেন, “নামগুলি এখনও চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়নি, বিচারাধীন রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে।” তিনি আশ্বাস দেন, যাঁদের নাম বাদ পড়ার তালিকায় থাকবে তাঁরাও ৬ নম্বর ফর্ম পূরণ করে পুনরায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। নতুন ১৮ বছর বয়সী ভোটারদের ক্ষেত্রেও একই ফর্ম প্রযোজ্য হবে। নাম সংশোধনের প্রক্রিয়াও চলবে। নতুন ভোটারদের সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে ইভিএম ও ভিভিপ্যাটের ডেমো প্রদর্শন করা হচ্ছে বলেও জানান মহকুমাশাসক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!