সিঙ্গারন নদে স্কুটি সহ তলিয়ে গেলেন অন্ডালের তবলা শিল্পী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

অন্ডাল: বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সিঙ্গারন নদে স্কুটি সহ তলিয়ে গেলেন অন্ডালের তবলা শিল্পী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম বাবাই দত্ত। বাড়ি রামপ্রসাদপুর পঞ্চায়েতের শ্রীপল্লি এলাকায়। শ্রীরামপুরে জলমগ্ন থাকা সিঙ্গারনের সেতু দিয়ে স্কুটি চালিয়ে ফিরছিলেন। জলের তোড়ে স্কুটি সহ ভেসে যান তিনি। পরে স্কুটিটি উদ্ধার হয়। তবে তাঁর খোঁজ মেলেনি। তল্লাশি চলছে।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জানা গিয়েছে, বুধবার রাতভর টানা বৃষ্টিতে জল বেড়েছিল। তার উপর বৃহস্পতিবার রাতে ফের বৃষ্টি হয়। ফলে জলের স্রোত আরও বেড়ে যায়। সেই অবস্থায় তিনি সেতু পেরোতে যান। সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অন্ডাল থানার পুলিশ তল্লাশি শুরু করে। কিছু দূরে তাঁর স্কুটিটি পাওয়া যায়। কিন্তু তাঁর খোঁজ মেলেনি। জোর তল্লাশি চালাচ্ছে প্রশাসন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!