ফের বেনাচিতির মন্দিরে চুরি, চাঞ্চল্য এলাকায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আবারও মন্দিরে চুরির ঘটনা ঘটল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। কিছুদিন আগেও ওই এলাকায় মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। এবার বেনাচিতির তারা মা নগর কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। বুধবার সকালে মন্দিরের সেবাইত মন্দিরে গিয়ে দেখতে পান, তালা ভাঙা। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। সাত সকালে শোরগোল পড়ে যায় এলাকায়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

মন্দিরের ভেতর ঢুকে দেখা যায়, সোনা, রুপোর অলংকার উধাও। চুরি গিয়েছে প্রণামী বাক্সে থাকা নগদ টাকাও। নগদ এবং সামগ্রী মিলিয়ে দেড় লক্ষ টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পৌছায় দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা বামা চক্রবর্তী বলেন, “আজ সকালে মন্দিরে এসে সেবাইত দেখতে পান, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমাদের বিষয়টি জানান। আমরা এসে দেখি, সব চুরি হয়ে গিয়েছে। পুলিশকে জানিয়েছি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।” 

https://youtu.be/x75aQhrfpXc

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

 

error: Content is protected !!