বাড়িতে থেকেও নিখোঁজ তালিকায়, খসড়া তালিকা ঘিরে ক্ষোভ দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের কিছু ভোটার বাড়িতে থাকার পরেও খসড়া তালিকায় ‘নিখোঁজ’ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই বিভ্রাট সামনে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন পল্লী এলাকার ওই বাসিন্দাদের দাবি, তাঁরা নিয়ম মেনে নির্ধারিত সময়ে গণনাপত্র পূরণ করে বুথ লেভেল অফিসারের হাতে জমা দিয়েছিলেন। অথচ খসড়া তালিকায় তাঁদের নাম নেই।স্থানীয় বাসিন্দা শ্রাবণী মাড্ডি জানান, “খসড়া তালিকায় শুধু শাশুড়ির নাম রয়েছে। আমার ও আমার স্বামীর নাম বাদ পড়েছে। খুব দুশ্চিন্তায় রয়েছি।” বাসিন্দাদের অভিযোগ, বিএলও-র গাফিলতির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

যদিও এই বিষয়ে স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাখি তেওয়ারি বলেন, “এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এসআইআরের নামে মানুষকে চাপে ফেলা হচ্ছে। এর প্রতিবাদ চলবে।” অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কোথাও ভুল থাকলে তা সংশোধন করা হবে।  এসআইআর নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!