প্রয়াত পৌলমী মজুমদারের স্মৃতিতে অণ্ডাল হাইস্কুলে নবম বর্ষ রক্তদান শিবির

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অণ্ডাল হাইস্কুলের প্রাক্তন ছাত্রী প্রয়াত পৌলমী মজুমদারের স্মৃতিতে শুক্রবার অণ্ডাল হাইস্কুল প্রাঙ্গণে নবম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরিবারের উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের মধ্যে ১৯ জন মহিলা এবং ৫ জন প্রথম রক্তদাতা। শিবির পরিচালনায় সহযোগিতা করে অণ্ডালের উজ্জীবন সংস্থা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। পাশাপাশি শিবিরে সহযোগিতা করেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সদস্যরা। উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পৌলমী মজুমদারের। তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর তাঁর জন্মদিন ২ জানুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করে থাকে তাঁর পরিবার। এই উদ্যোগে খুশি ও গর্বিত স্থানীয় মানুষজন ও স্কুল কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!