আসানসোল ও দুর্গাপুর মহকুমার বার্ষিক স্কুল ক্রীড়া

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমার বার্ষিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসানসোল মহকুমার প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের নিয়ে ৪১ তম বার্ষিক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ধাদকা এনসি লাহিড়ি বিদ্যামন্দিরে।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলাশাসক পন্নাম্বলম এস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা ও ক্রীড়া) বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিনই দুর্গাপুর মহকুমার ৪১ তম বার্ষিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাণ্ডবেশ্বরে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বৈশাখী বলেন, “এখানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা পর পর প্রতিযোগিতায় জয়ী হয়ে তবে মহকুমা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। কাজেই মহকুমা পর্যায়ে যদি কেউ জয়ী না হয়, তাহলেও হতাশার কিছু নেই। এখানে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে, তাদের সঙ্গে শুভেচ্ছা রইল এখানে অংশগ্রহণের সুযোগ পাওয়া সব ছাত্র ছাত্রীকে।” এই প্রতিযোগিতায় স্থানাধিকারীরা এরপর জেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!