খেলা–আনন্দে কাটল দিন, সৈয়দপাড়া জুনিয়র হাই স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া উৎসব

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মুর্শিদাবাদ (Mursidabad) জেলার সৈয়দপাড়া জুনিয়র হাই স্কুলে উৎসবের মেজাজে পালিত হল ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গত ৫ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দিনভর নানা ধরনের খেলাধুলার আসরে মেতে ওঠে পড়ুয়ারা। প্রতিযোগিতার ইভেন্টগুলির মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, অঙ্ক দৌড়, পাসিং দ্য বল, ক্রিকেট ম্যাচ-সহ আরও নানা আকর্ষণীয় বিভাগ। ছোট-বড় সব শ্রেণির শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

শুধু খেলাধুলাই নয়, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে। খেলার পর বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়া-দাওয়া আরও বাড়িয়ে তোলে দিনের আনন্দ। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ বাগদী, সহ শিক্ষক শুভদীপ ঘোষ। ছিলেন সৈয়দপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের উৎসাহিত করা হয়। হাসি-ঠাট্টা, খেলাধুলা আর বন্ধুত্বের আবহে গোটা দিনটি কাটে ছাত্রছাত্রীদের। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা পড়ুয়াদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষক-অভিভাবকরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!