দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দুর্গাপুরের ডা: বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (বিসিআরইসি)-এ ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক দুই দিনের প্রযুক্তি উৎসব ‘HORIZON 2K26’। মেধা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছে এই ফেস্ট। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি SAIL-এর ডাইরেক্টর ইন চার্জ (ইস্কো, বার্নপুর ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট) সুরজিৎ মিশ্র এবং সম্মানিত অতিথি পিনাকেল ইনফোটেক-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও বিমল পাটোয়ারী। বিসিআরইসি-এর দুলাল মিত্র অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস. পাওয়ার।
অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ডা: বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির সভাপতি ডা: সত্যজিৎ বোস। তিনি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষতা, গবেষণা এবং শিল্প-শিক্ষা সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। অতিথিদের সম্মাননা জ্ঞাপন করেন কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র, কোষাধ্যক্ষ জার্নেল সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
“HORIZON 2K26” উৎসবে থাকছে একাধিক আকর্ষণীয় প্রযুক্তিগত ও সৃজনশীল প্রতিযোগিতা। টেকনিক্যাল মডেল প্রদর্শনীতে প্রায় ৮০ জন অংশগ্রহণকারী তাদের উদ্ভাবনী প্রোটোটাইপ তুলে ধরছেন। পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে টেকনিক্যাল কুইজ, যেখানে প্রায় ২৫০ জন বিসিআরইসি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ‘প্যাপিরাস’ নামের পোস্টার প্রেজেন্টেশন ইভেন্টে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী নিজেদের বৈজ্ঞানিক ভাবনা ও গবেষণাধর্মী কাজ প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। দুর্গাপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে তাদের মডেল প্রদর্শন করে ফেস্টে আলাদা মাত্রা যোগ করেছে।
এই টেক ফেস্টে অংশগ্রহণ করেছে আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, এনআইটি দুর্গাপুর এবং আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ফলে ‘HORIZON 2K26’ পরিণত হয়েছে জ্ঞান বিনিময়, সৃজনশীলতা ও উদ্ভাবনের এক উজ্জ্বল মঞ্চে। প্রযুক্তি-প্রেমী ছাত্রছাত্রীদের জন্য এই উৎসব নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



