দুর্গাপুরে বিয়েবাড়িতে যুবক খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বিয়েবাড়িতে যুবক খুনের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। ধৃত শিবা পাশি ঝাড়খণ্ডের বাসিন্দা। শনিবার রাত ১টা নাগাদ নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে বিয়ে বাড়িতে কনেপক্ষের এক যুবক আর্টিস্ট বেদকে (১৮) গুলি করে হত্যার অভিযোগ ওঠে। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

খুনের অভিযোগে শনিবার রাতেই ৩ জনকে গ্রেফতার করা হয়। রবিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রবিবার রাতে শিবা পাশিকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। জানা গেছে, ধৃত যুবক ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা। সোমবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!