দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মাসিক ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অণ্ডাল ও পাণ্ডবেশ্বর ব্লকের আশা কর্মীরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে খান্দরার উখড়া গ্রামীণ হাসপাতালে ব্লক মেডিকেল অফিসার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। হাতে ব্যানার ও পোস্টার নিয়ে তাঁরা কার্যালয়ের সামনে বসে স্লোগান দিতে থাকেন। অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিয়েছেন তাঁরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে ইরাবতী গুঁই বলেন, চার মাসের ইনসেনটিভ বাকি রেখে এক মাসের করে দেওয়া হচ্ছে। ঠিকমতো মোবাইলের বিল দেওয়া হয় না। অন্যান্য বকেয়াও রয়েছে। মাসে ৫২৫০ টাকা বেতন দিয়ে চরম ভাবে খাটিয়ে নেওয়া হচ্ছে। মাসে অন্তত ১৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করতে হবে। প্রতি মাসের ইনসেনটিভ প্রতি মাসে দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে। বর্ণালী পাল বলেন, ২৪ দিন ক্যাজুয়াল লিভ এবং ৩০ দিন মেডিক্যাল লিভ দিতে হবে। মেটারনিটি লিভ বাড়িয়ে ১৮০ দিন করতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


