এএসপি কারখানার আইএনটিইউসি ইউনিয়নের নির্বাচন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় আইএনটিইউসি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার। সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন  ভি সঞ্জিব রেড্ডি। কার্যকরী সভাপতি হয়েছেন মনিলাল সিনহা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার দত্ত। এছাড়াও সহ-সভাপতি, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য সহ বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

নবনির্বাচিত এই কমিটিকে নিয়ে দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন আইএনটিইউসি-র রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার। সঙ্গে ছিলেন আইএনটিইউসি-র নেতা রঘুনাথ পান্ডে, জেলা সভাপতি সুভাষ সাহা, রজত দীক্ষিত, রানা সরকার প্রমুখ। কামার বলেন, “শ্রমিকদের স্বার্থ, অধিকার এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য আইএনটিইউসি সবসময় লড়াই চালিয়ে যাবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে।শ্রমিকদের স্বার্থে আমরা কোনও আপস করব না। যে কোনও পরিস্থিতিতে তাঁদের পাশে থাকবে আইএনটিইউসি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

error: Content is protected !!