দুর্গাপুরে অবৈধ টোটো বন্ধের ডাক অটোচালকদের, রাস্তায় বসে বিক্ষোভ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

https://youtu.be/T1H0aCQzY0s

দুর্গাপুর: অবৈধ টোটোর বিরুদ্ধে অটো চালকেরা আন্দোলন শুরু করেছেন দুর্গাপুরে। বুধবার দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে মহকুমাশাসকের দফতর পর্যন্ত মিছিল করেন অটোচালকেরা। এরপর মহকুমা শাসকের দফতরের রাস্তার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অটোচালকদের দাবি, অটো স্ট্যান্ডের পাশেই অবৈধভাবে টোটো স্ট্যান্ড গড়ে উঠছে। একাধিক বার প্রশাসনকে জানালেও প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এদিন অটোচালকদের ৫ সদস্যের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি দেন। তাঁরা জানান, এরপরেও যদি প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!