Bhaichung Bhutia: ফের ভোটে হারলেন বাইচুং ভুটিয়া, এই নিয়ে মোট ৬ বার!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ৩ জুন ২০২৪: রাজনীতির ময়দানে এবারও জয়ের মুখ দেখতে পারলেন না বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সিকিম বিধানসভা নির্বাচনে ফর্ফং কেন্দ্র থেকে এবার তিনি সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থী রিকশল দরজি ভুটিয়ার কাছে তিনি ৪ হাজার ৩৪৬ ভোটে হেরে গিয়েছেন। বাইচুং নিজে ভোট পেয়েছেন মাত্র ৪ হাজার ১২টি।

খেলা ছেড়ে রাজনীতির ময়দানে নামার পর গত এক দশকে এখন পর্যন্ত তিনি মোট ৬ বার ভোটে দাঁড়িয়েছেন। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে দার্জিলিং থেকে লোকসভায় লড়েন। হেরে যান। ২০১৬ সালে শিলিগুড়ি বিধানসভায় দাঁড়িয়েও হেরে যান। নিজের রাজ্য সিকিমে ফিরে গিয়ে ২০১৯ সালে হামরো সিকিম পার্টি নামের একটি রাজনৈতিক দল গড়েন। দুটি বিধানসভা আসনে প্রার্থী হন। দুজায়গাতেই হারেন। হারেন গ্যাংটকের উপনির্বাচনেও। এবার ফের বিধানসভায় হারতে হল ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ককে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!