দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রতি বছরের মতো এবারও রবিবার গভীর উৎসাহ, উদ্দীপনা এবং দেশপ্রেমের সঙ্গে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, ডা. বি. সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস, ডা. বি. সি. রায় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস এবং ডা. বি. সি. রায় পলিটেকনিক। 
বিসিআরইসি ক্যাম্পাসে জাতীয় পতাকা যৌথভাবে উত্তোলন করেন বিসিআরইসি-র অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস. পাওয়ার এবং বিসিআরএপিসি-র অধ্যক্ষ ডঃ রাজীব রায়। এই অনুষ্ঠানে বিসিআরইসি-র এনসিসি ব্যাটালিয়ন আকর্ষণীয় কুচকাওয়াজ পরিবেশন করে যা এদিনের অনুষ্ঠানে বিশেষ মর্যাদা যোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিআরইসি সোসাইটির সভাপতি ডা. সত্যজিৎ বসু, সহ-সভাপতি মিতা মিত্র, সহ-সম্পাদক রীতা সিং এবং সোসাইটির সদস্য সাধনা সিকদার। দুই কলেজের অধ্যক্ষ এবং ডা. সত্যজিৎ বসু তাঁদের বক্তব্যে ছাত্রছাত্রীদের দেশ গঠনে নিজেদের ভূমিকা রাখতে এবং ব্যক্তিগত জীবন ও কাজের ক্ষেত্রে সৎ থাকতে উৎসাহিত করেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিন এনসিসি ক্যাডেটদের তাঁদের প্রশংসনীয় কৃতিত্বের জন্য পদমর্যাদা সম্মান প্রদান করা হয়। মাধব রাজ, কৃষ্ণ গুপ্তকে সিনিয়র আন্ডার অফিসার, গোপাল কুমার, বিশ্বজিৎ সিং মানহাস, শোভন কুন্ডুকে আন্ডার অফিসার, অবিনাশ ঘোষ, আরাধনা রানীকে সার্জেন্ট এবং সৌরভ কুমারকে কর্পোরাল পদ প্রদান করা হয়। তাঁদের পদমর্যাদা প্রদান করেন বিসিআরইসি সোসাইটির সভাপতি ডা. সত্যজিৎ বসু, সহ-সভাপতি মিতা মিত্র, সহ-সম্পাদক রীতা সিং এবং বিসিআরইসি ও বিসিআরএপিসি-র অধ্যক্ষ যথাক্রমে ডঃ সঞ্জয় এস. পাওয়ার ও ডঃ রাজীব রায় এবং জেনারেল ম্যানেজার (প্রশাসন) রাজেশ চ্যাটার্জি।
একই সাথে, এদিন বিসিআরসিপি এবং বিসিআরপি-তে পৃথকভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে বিসিআরসিপি-র অধ্যক্ষ ডঃ সমীর কুমার সামন্ত এবং বিসিআরপি-র অধ্যক্ষ ডঃ অরিজিৎ কুমার ব্যানার্জি। ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে বিশেষভাবে স্মরণ করা হয় ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বার্ষিকী, যা গোটা অনুষ্ঠানজুড়ে দেশপ্রেমের আবেগকে আরও গভীর করে তোলে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


