বেনাচিতির বস্ত্রবিপনি মালিকের রহস্যমৃত্যু, সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রহস্যজনক ভাবে সিঁড়ির রেলিংয়ে গলায় দড়ি পেঁচানো বস্ত্রবিপনি মালিকের দেহ উদ্ধার। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতির জলখাবার গলি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় রায় (৭৫)। বেনাচিতি বাজারে তাঁর কাপড়ের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে-বৌমাকে নিয়ে অজয়বাবু জলখাবার গলি এলাকার বাড়িতে থাকতেন। ছেলে তাঁর স্ত্রীকে নিয়ে রবিবার কর্মসূত্রে কলকাতায় যায়। সোমবার অজয়বাবুর দেখভালের জন্য একজন আয়া ছিল। সেই আয়া সকালের কাজকর্ম করে কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে গিয়েছিল। দুপুরে অজয়বাবুর বাড়িতে ফিরে এসে দেখে, সিঁড়ির রেলিংয়ের মধ্যে গলায় দড়ি পেঁচানো অবস্থায় অজয়বাবুর দেহ ঝুলছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

প্রতিবেশীদের খবর দেওয়া হয়। আশপাশের সবাই ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশও। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মৃতের বেয়াই জয়দেব কুন্ডু বলেন, “মেয়ের কাছে খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসি। এসে দেখি এই ঘটনা। কী কারণে এভাবে মৃত্যু হল, বুঝে উঠতে পারছি না।” পুলিশ তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!