প্রয়াত হলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি বামুনাড়া এলাকার বাসিন্দা ছিলেন। বরাবর তৃণমূলের একজন দক্ষ সংগঠক ও নেতা হিসাবে পরিচিতি ছিলেন এলাকায়। এক সময় কাঁকসা ব্লকের সভাপতির দায়িত্বও সামলেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন। সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব পালন করছিলেন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বছরখানেক ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল। শেষ তিন মাস বাড়াবাড়ি হয়। কলকাতা ছাড়াও ভিন রাজ্যে গিয়েছিলেন চিকিৎসার জন্য। মাঝে ফেসবুকে পোস্ট দিয়ে জানান, আগের থেকে সুস্থ রয়েছেন। কিন্তু আচমকা পরিস্থিতির অবনতি হয়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। জীবনের বিভিন্ন সময়ে তিনি সাংবাদিকতা, অভিনয় ও সাহিত্য জগতের সঙ্গে যুক্ত ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!