দুর্গাপুরের নির্বাচনী লড়াইয়ে সামিল ভূমি রক্ষা কমিটি-ও?

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের দোকান-বাজারে, রাস্তায় কয়েকজনকে দেখা গেল লিফলেট বিলি করে ভোট চাইতে। খোঁজ নিয়ে জানা গেল, ভূমি রক্ষা কমিটি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কমিটির তরফে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়কে। এদিন তিনিই তাঁর সঙ্গীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়েছিলেন সিটি সেন্টার এলাকায়। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

কমিটির তরফে জানানো হয়েছে, মূল দাবি ‘আমাদের জমি, আমাদের কাজ, আমাদের অধিকার।’ ধ্রুবজ্যোতি জানান, স্থানীয় যুবকদের ৫০% চাকরির অধিকার নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য মজুরি, ৮ ঘণ্টা কাজ ও দুর্নীতি মুক্ত ব্যবস্থা, মেয়েদের ডিজিটাল প্রশিক্ষণ ও কর্মসংস্থান, তফসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত চাকরি, দূষণমুক্ত শহর ও স্বাস্থ্যকর পরিবেশ, শিল্প কারখানায় দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা প্রভৃতি দাবি নিয়ে তিনি মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!