WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে শ্রমিক স্বার্থ রক্ষার দাবিকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে নামলেন ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। সোমবার তিনি নির্দল প্রার্থী হিসেবে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন। তাঁর দাবি, একটি সিমেন্ট কারখানার ২৫ জন শ্রমিক গত ২৫৬ দিন ধরে কাজ হারিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভূমি রক্ষা কমিটি।

কিন্তু অভিযোগ, এই ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেস বা বিরোধী বিজেপি—কোনও পক্ষই শ্রমিকদের পাশে দাঁড়ায়নি। এই প্রেক্ষাপটেই রাজনৈতিক প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর ধ্রুবজ্যোতি বলেন, “এটা কোনও ব্যক্তিগত লড়াই নয়, সিস্টেমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।” যদিও তাঁর তোলা সমস্ত অভিযোগ খারিজ করেছেন তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

https://youtu.be/w1-aORFTZO4?si=xX_MhQzZtmXVVzC4