দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডাল এলাকার ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র ডিএসটিপিএস এবং কাদা রোড সংলগ্ন একটি বেসরকারি সিমেন্ট কারখানার বিরুদ্ধে দূষণের অভিযোগ তুলে ফের সরব হল ভূমিরক্ষা কমিটি। অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। সূত্রের খবর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে সংশ্লিষ্ট দুটি কারখানাকে দূষণ রোধে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, সেই সব নির্দেশ কার্যকর করা হয়েছে। কিন্তু ভূমিরক্ষা কমিটির বক্তব্য, কারখানার আশপাশে এখনও বাতাসে ছাই ও ধুলো উড়ছে, পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে বৃহস্পতিবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর আঞ্চলিক কার্যালয়ে চিঠি জমা দেন কমিটির প্রতিনিধি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। পাশাপাশি প্রতীকি অবস্থান কর্মসূচিও পালন করা হয়। কমিটির তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে—অভিযোগের সুরাহা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



