Durgapur: পঞ্চমীর সন্ধ্যায় সর্বস্বান্ত হয়ে গেল পরিবার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: একেই বলে দুঃসাহসিক চুরি! পঞ্চমীর সন্ধ্যায় বাড়ি তালা দিয়ে কাজে বেরিয়েছিলেন গৃহকর্ত্রী। কিছুক্ষণ পরে বাড়ি ফিরতেই দেখেন, দুষ্কৃতীরা সব লুঠ করে চম্পট দিয়েছে। কার্যত সর্বস্বান্ত হয়ে গেল পরিবারটি। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির জে ব্লকের ঘটনা। রাত সোয়া ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুজোর রাতে এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

ঘটনাস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে, তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা সহ প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। গৃহকর্ত্রী বাড়ি ফিরে সব লন্ডভন্ড দেখে স্তম্ভিত হয়ে যান। স্বামী ও ছেলেকে ফোন করেন তিনি। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!