রাজ্য সড়কে ফের বিজেপির অবরোধ, পুলিশের সঙ্গে বচসা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সগড়ভাঙায় ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর মঙ্গলবার তৃণমূলের হামলার অভিযোগ তুলে রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে বঙ্গ বিজেপি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবারের পরে বুধবার বিকেলে ফের পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় ১৫ মিনিট ধরে অবরোধ চালান, যার জেরে সাময়িকভাবে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী। অবরোধ তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। চলে ধস্তাধস্তিও। তবে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!