প্রচারে বেরিয়ে প্রথম দিনেই চমক দিলেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে নামলেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন ২৮ নম্বর ওয়ার্ডের ভৈরবতলায় হনুমান মন্দির, ভৈরবনাথ মন্দির, কালী মন্দির এবং বিধান নগরের রামসীতা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। সগড়ভাঙা গ্রামের চড়কতলা সহ আশপাশের এলাকায় জনসংযোগ সারেন তিনি। একটি বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন, দেওয়াল লিখন করেন তিনি। এরপর তিনি প্রচারে যান কাঁকসা ব্লকের কয়েকটি জায়গায়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শিল্প করিডরের কথা ঘোষণা করেছেন। এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব করতে হবে। এখানে এডুকেশন ও মেডিক্যাল হাব তৈরি করতে হবে। এই তিনের সমন্বয়ে ‘ডেস্টিনেশন দুর্গাপুর’ হবে। এটাই আমার চ্যালেঞ্জ।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

প্রচারে বেরিয়ে প্রথম দিনেই চমক দেন চন্দ্রশেখর। তিনি চলে যান দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দিলীপ অগস্তির বাড়ি। বেশ কিছুক্ষণ দু’জনে কথাবার্তা বলেন। চন্দ্রশেখর বলেন, “আমি একজন প্রাক্তন কাউন্সিলর, বরো চেয়ারম্যান। আমি প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির সঙ্গে কাজ করেছি। আমি তাই এসেছিলাম তাঁর কাছে। তাঁর আশীর্বাদ নিতে, পরামর্শ নিতে। উনি ডিভিসির সঙ্গে যুক্ত এখন। উনি আমার কাছে কোনও রাজনৈতিক দলের কেউ হিসাবে আসিনি। উনি আমাকে খুব স্নেহ করেন, ভালবাসেন। ওঁর সাথে আমার ও আমার পরিবারের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।“ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!