দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে, হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য ধর্মে ধর্মান্তরিত হলে তফসিলি জাতি মর্যাদা ও সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না। ২৪ মার্চ দেওয়া রায়ে সর্বোচ্চ আদালত বলেছে, ধর্মান্তরের সাথে সাথেই পুরনো জাতিগত শংসাপত্র তার আইনি বৈধতা হারায়, কেবল সার্টিফিকেট থাকলেই সুবিধা পাওয়া যাবে না।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সুপ্রিম কোর্টের এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বুধবার দুর্গাপুরে মিষ্টিমুখ করিয়ে উদযাপন করলেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই। ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, জেলার মুখপাত্র সুমন্ত মন্ডল প্রমুখ। লক্ষ্মণ বলেন, “আর্থিক অনগ্রসরতার সুযোগ নিয়ে নানা প্রলোভন দেখিয়ে তফসিলি জাতির মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা করত বৈদেশিক শক্তি। এখন থেকে তফসিলি জাতির মানুষ সচেতন হবেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


