চাঁচলের ঘটনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে পানাগরে বিজেপির মিছিল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মালদহের চাঁচলে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে নামেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর ছবি পোড়ানোর সময় ভুল করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও আগুন লাগানো হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি প্রসূন রায় জানান, ঘটনাটি ভুলবশত ঘটেছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগরে বিজেপি কর্মীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিল বের করেন বিজেপি কর্মী। কাঁকসা রথতলা থেকে কাঁকসা ২ নম্বর কলোনি পর্যন্ত মিছিল হয়। নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!