সিটি সেন্টারে বিজেপির জোরদার প্রতিবাদ মিছিল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে রবিবার বিকালে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানে অভয়ার মা-বাবার উপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে বিজেপি এই প্রতিবাদ মিছিল বের করে। সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। সিটি সেন্টার জুড়ে চলে মিছিলটি। নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিত দত্ত।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই হুঁশিয়ারি দিয়ে বলেন, “নবান্ন অভিযানে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। দুর্গাপুরের একটি ঘটনায় বিজেপি কর্মীদের বাড়ি থেকে অন্যায় ভাবে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনা না থামলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। ১৩ আগস্ট দুর্গাপুরের মহকুমাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

error: Content is protected !!