দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভুয়ো ভোটারের বিরুদ্ধে আপত্তি জানিয়ে এসআইআর-এর ৭ নম্বর ফর্ম জমা দিতে গেলে নেওয়া হচ্ছে না- এই অভিযোগে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে অবস্থান-বিক্ষোভে সামিল হল বিজেপি। পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়াড়ির নেতৃত্বে দুর্গাপুর মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন বিজেপির সাংগঠনিক নেতাকর্মী ও বহু সাধারণ মানুষ।
https://youtu.be/Oa5dwc6b8Js
বিক্ষোভস্থলে জিতেন্দ্র তেওয়াড়ি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি নাগরিকের এসআইআর ফর্ম-৭ জমা দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু অন্ডাল বিডিও দফতর ও দুর্গাপুর মহকুমাশাসকের অধীনে থাকা এসআইআর কর্মীরা সেই ফর্ম গ্রহণ করছেন না। তাঁর দাবি, ভুতুড়ে ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ব্যাহত করা হচ্ছে, যাতে তৃণমূল ভুয়ো ভোটারের সুবিধা নিতে পারে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিক্ষোভকারীদের মধ্যে এমন অনেক সাধারণ মানুষ ছিলেন, যাঁরা ফর্ম সেভেন জমা দিতে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন। বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে ফর্ম গ্রহণের ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তৃণমূল জেতে মানুষের ভোটে। কারণ, সারা বছর দায়ে বিপদে মানুষের পাশে একমাত্র তৃণমূলই থাকে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


